বগুড়ায় যুবকের লাশ উদ্ধার

 
বগুড়া সদরের দশটিকা এলাকায় বগুড়া- নামুজা সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে স্থানীয় লোকজন সড়কের পার্শ্ববর্তী জঙ্গলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয় ।পরে বেলা ১২ টার দিকে  পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায় । 
 
নিহত ওই যুবকের  মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পড়নে নীল রংয়ের হাফ প্যান্ট ও চেক হাফ শার্ট রয়েছে। স্থানীয়রা লাশ দেখলেও কেউ চিনতে পাড়েনি।