একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখায় মুজাহিদের নিজ জেলা ফরিদপুরে আনন্দ মিছিল করছে জনতা।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণার পরই বিভিন্ন স্থানে এ আনন্দ মিছিল বের করে ফরিদপুরবাসী।
মিছিলটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় এলাকাবাসী মুজাহিদের কুশপুত্তলিকা দাহ ও মিষ্টি বিতরণ করে।