মুজাহিদের ফাঁসি: গণজাগরণ মঞ্চের সন্তোষ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।
 
মঙ্গলবার সকালে মুজাহিদের ফাঁসির রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, আপিল বিভাগ রায় বহাল রাখায় আমরা খুশি হয়েছি।
 
রায়কে ঘিরে সকাল থেকেই শাহবাগ প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায় শোনার পর তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া মঞ্চের কর্মীরা একটি আনন্দ মিছিলও বের করেন।