রাজশাহীতে জামায়াতের আমির গ্রেফতার

জামায়াতের রাজশাহী জেলার (পূর্ব) আমির মোস্তফা জালালকে গ্রেফতার করা হয়েছে। দলীয় নেতা যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়কে ঘিরে নাশকতার চেষ্টার অভিযোগে মঙ্গলবার দুপুরে পুঠিয়ার বানেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গ্রেফতার মোস্তফা জালালের বিরুদ্ধে পুঠিয়া থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাশকতার আগের মামলায় আদালতে পাঠানো হয়েছে।