‘এরশাদ সরকারের পতনের পর মন্ত্রী হয়েছেন ১৫৯ জন’

 
 
‘হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর এ পর্যন্ত ১৫৯ মন্ত্রী, ১২৭ জন প্রতিমন্ত্রী এবং ১২ জন উপমন্ত্রী হয়েছেন। এ সময়ে ৬ জন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বার (চলতি দশম সংসদসহ) এবং খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যদিও দশম সংসদের মন্ত্রীদের তালিকা প্রকাশ করেননি তিনি।’
সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী সরকারি দলের গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে মঙ্গলবার সংসদকে এ তথ্য জানান।