টেক্সটাইল-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে নেদারল্যান্ডস

 
 
 
জ্বালানি খাত, শিক্ষা, কৃষি, পর্যটন, টেক্সটাইল, পানিসম্পদ উন্নয়ন, অবকাঠামো তৈরিসহ বিভিন্ন সেক্টরে ভবিষ্যতে সহযোগিতা আরো বৃদ্ধির আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। একই সঙ্গে দেশটিতে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণেরও সুযোগ সৃষ্টির আশ্বাস দেয়া হয়েছে। বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের ফরেন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অপারেশন মন্ত্রী লিলিয়ান প্লাউমেন মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে এ আশ্বাস দেন।

সাক্ষাত্কালে স্পিকার নেদারল্যান্ডস বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে বলেছেন, দুই দেশের  বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।