মৌসুমী-ওমরসানী পর্দা জুটি ছিল এক সময়। তবে এবারে এই দম্পতি একসাথে প্রায় হাফ ডজন ছবির প্রযোজনায় এসে নতুন করেই ইন্ডাষ্ট্রির সাথে যুক্ত হচ্ছেন অন্য পরিচয়ে। পাশাপাশি নিজেদের বড় ছেলেও এখন নির্মাণে এসেছেন।
হঠাত্ করে একসাথে এতগুলো চলচ্চিত্রে কাজ প্রসঙ্গে ওমরসানী বলেন, ‘আমাদের এই ইন্ডাষ্ট্রিতে অনেকেই এসেছেন কিন্তু শেষ পর্যন্ত আর থাকেননি। একমাত্র মৌসুমী সারাক্ষণ ভাবে এই ফিল্ম ইন্ডাষ্ট্রি নিয়ে। এ কারণে আমার সন্তানকেও এই পথেই হাঁটতে শিখিয়েছি।
কারণ আমরা মনে করি না নিজেরা যে পেশায় ছিলাম তা কখনও এতটুকু অসম্মানের ছিল। নিজেদের প্রতি সেই শ্রদ্ধাবোধ থেকেই ইন্ডাষ্ট্রিতে সম্পৃক্ত থাকতে এই উদ্যোগ।’