টাঙ্গাইলের মির্জাপুরে মালবাহী একটি ট্রাক রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন। বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই থানার ওসি হুমায়ুন কবির জানান, টিন বোঝাই ট্রাকটি রাজধানীর কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।