ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি, আটক ১

 
ফেসবুক ও অনলাইনে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে রাজধানী থেকে এস এম সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে খিলাগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
বুধবার ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সাখাওয়াত কয়েকদিন ধরে ফেসবুকে ধর্মীয় বিদ্বেষপ্রসূত প্রচার চালিয়ে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছিলেন।
 
পরে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।