জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী সীমান্তের সোনাই নদীতে গোসল করার সময় বিএসএফের ছোড়া তীর গুলিতে ইমন হোসেন জনি নামের এক বাংলাদেশি বালকের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার কেড়াগাছি গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। এ সময় আহত হয়েছেন এক গৃহবধূসহ আরো তিনজন। তারা হলেন, একই গ্রামের ওয়াসিকুর রহমানের স্ত্রী সালমা খাতুন, আব্দুল মালেকের ছেলে সাহারুল ইসলাম ও আব্দুল আলিমের ছেলে সোহাগ হোসেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই আহতরা সোনাই নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে ।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, এ ঘটনায় মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বিএসএফ সদস্যরা এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।