নারী কনস্টেবল ধর্ষণ: অভিযুক্ত এএসআই কক্সবাজারে গ্রেফতার

 
রাজধানীতে নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় তার সাবেক স্বামী ও খিলগাঁও থানার সাবেক এএসআই কলিমুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একদল সদস্য কলিমুরকে গ্রেফতার করে নিয়ে যায়।
 
ঘটনার শিকার নারী কনস্টেবল জানান, প্রেমের সূত্রে ২০১১ সালে খিলগাঁও থানার সাবেক এএসআই কালিমুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু তিন বছর পর ২০১৪ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।  ১০ জুন রাতে কালিমুর রহমান তাকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে তিলপাপাড়ার ৮৬ নম্বর বাড়িতে নিয়ে যান। সেখানে কালিমুর রহমানসহ আরো চারজন সারারাত তাকে গণধর্ষণ করেন। এরপর বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁওয়ে তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালে আসেন।
 
গত ১৩ জুন ঢাকার খিঁলগাও থানায় এএসআই কলিমুরসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।