খুলনায় জামায়াতের হরতাল পালিত হয়নি

 
জামায়াতের ডাকা হরতাল  বুধবার খুলনায় পালিত হয়নি। হরতালের সমর্থনে নগরীতে কোন মিছিল-পিকেটিং দেখা যায়নি। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা।
 
এদিকে, বুধবার জামায়াত হরতালের ডাক দিলেও নগরীতে স্বাভাবিক দিনের মতই প্রাইভেট কার, রিকশা, বেবি ট্যাক্সি ও ইজি বাইক চলাচল করেছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যথারীতি দূর পাল্লার বাস ছেড়ে গেছে। ট্রেন ও লঞ্চ চলাচল করেছে স্বাভাবিকভাবে। হরতালের কোন বিরূপ প্রভাব পড়েনি মার্কেটগুলোতে। স্কুল-কলেজ ঠিকমত ক্লাস হয়েছে। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
 
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামী দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে।