জেলার লোহাগড়া পৌর শহর থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ শহরের লক্ষীপাশা মাদরাসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।