প্রতি বছরের মতো এবারো এতিম -আলেম-উলামা, রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামী শুক্রবার প্রথম রোজায় রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেমা-উলামাদের সঙ্গে ইফতার করবেন খালেদা জিয়া।
২১শে জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন রাখছেন । ওই ইফতার মাহফিলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
২২শে জুন একই স্থানে দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবেন বেগম জিয়া।
২৩শে জুন গুলশানে হোটেল ওয়েস্টিনে কূটনীতিবিদদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন খালেদা জিয়া। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠন এবং জোটের অন্যান্য শরিক দল আয়োজিত ইফতার পার্টিতে খালেদা জিয়া অংশ নেবেন বলেও জানা গেছে।
এর মধ্যে ২০ দলীয় জোটের অন্যতম শরিকদল বাংলাদেশ লেবার পার্টি আগামী ৩০ জুন মঙ্গলবার রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাব কনভেনশন হলে ইফতার আয়োজন করবে। সেখানে যোগ দিবেন বেগম জিয়া। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ তথ্য জানন।