রাজধানীতে তিন ভুয়া ডাক্তারকে সাজা

 
 
কেউ এক যুগ, কেউবা ছয় বছর, আর কেউ চার বছর ধরে দাঁতের চিকিৎসার কোন ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়াই ডাক্তার পরিচয় দিয়ে রাজধানীতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এমনই তিন প্রতারককে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
 
সাজাপ্রাপ্তরা হলেন, শফিউল্লাহ খান (৪৫), তরিকুল ইসলাম (৪০) ও এমএম রাশেদুজ্জামান (৪৮)।
 
মঙ্গলবার রাত ১১টার দিকে র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলমের নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান। স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. স্বপন কুমার তপাদার এ সময় উপস্থিতি ছিলেন।
 
প্রসঙ্গত, গত ১১ জুন একই ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারে এমনই তিন ভুয়া দাঁতের ডাক্তার পরিচয় দিয়ে প্রতারনাকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়।