রাজধানীর মিরপুরে বুধবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে একজন রংমিস্ত্রী মারা গেছেন। নিহতের নাম সেন্টু সরদার (৩৫)। অপর দিকে, ভাটারা এলাকায় সালমা আক্তার (৩২) নামের এক গৃহবধূ মারা গেছেন। পরিবারে দাবি তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মিরপুর থানা সূত্র জানিয়েছে—মিরপুরের ২ নম্বর সেকশন, ৮ নম্বর রোডের, ৫ নম্বরে ভবনে আইসক্রিমের ব্যানার লাগাতে গিয়ে দুপুর সাড়ে ১২টায় বিদ্যুত্স্পৃষ্ট হন রংমিস্ত্রী সেন্টু সরদার। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সেন্টু সরদার বরিশালের গৌরনদীর আবু্ আবদুল মালেকের ছেলে।
এ দিকে, ভাটারায় সালমা আক্তার নামের এক গৃহবধূ অপমৃত্যু হয়েছে। তবে পরিবারে দাবি তিনি আত্মহত্যা করেছেন। ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৮০ ফিট রাস্তার পাশে একটি বাড়িতে সকাল ৮টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল পৌনে ১১টায় লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সালমা আক্তার বরিশালের গৌরনদীর নূর হোসেনের স্ত্রী। নূর হোসেন ইলেকট্রিকমিস্ত্রি ছিলেন।
ভাটারা থানার পুলিশের ধারণা—পারিবারিক কলহের জের ধরে সালমা আক্তার গলায় ফাঁস দিয়ে থাকতে পারেন।