দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে।
 
এর আগে বাংলাদেশ সময় রাত ১২টা ২০ মিনিটে লন্ডন থেকে দেশের পথে যাত্রা করেন শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রী বিমানে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেবিন ক্রুদের সঙ্গে কথা বলেন। 
 
সিলেটে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি।
 
ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর এটা ছিল তার প্রথম যুক্তরাজ্য সফর।
 
মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের প্রথম বক্তব্য শোনেন খালা শেখ হাসিনা।