সমর্থন পেতে আফ্রিকাকে ‘ঘুষ’ দিয়েছিল কাতার

 
২০২২ বিশ্বকাপের জন্য নিজেদের বিড কংগ্রেসে উপস্থাপনের সমর্থনের জন্য আফ্রিকান ফুটবল কনফেডারেশনেকে কাতার ১.৮ মিলিয়ান মার্কিন ডলার দিয়েছিল বলে এক উর্ধ্বতন আফ্রিকান কর্মকর্তা ফ্রেঞ্চ ম্যাগাজিনে স্বীকার করেছেন।
 
আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) এর সভাপতি ইসা হায়াতু আরো জানান, ২০১০ সালের জানুয়ারিতে এ্যাঙ্গোলান রাজধানীতে অনুষ্ঠিত এই কংগ্রেসের আগে প্রদানকৃত এই অর্থের পিছনে নেতিবাচক কোনো কিছু তিনি দেখেননি। ঐ একই বছর ফিফার বিতর্কিত ভোটে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে কাতার। সমালোচিত ঐ ভোট নিয়ে এখন সুইস কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
 
প্যারিসভিত্তিক ম্যাাগজিনটি ইতোমধ্যেই কাতারের কাছ থেকে আফ্রিকান কনফেডারেশনের এক মিলিয়ন ডলার নেয়ার তথ্য প্রমাণাদি দেবার জন্য হায়াতুকে অনুরোধ জানিয়েছে। বিতর্কিত সিএএফ প্রধান জানিয়েছেন, দুই মেয়াদে ৯০ হাজার ডলার করে দুইবারে ১.৮ মিলিয়ন ডলার দেয়া হয়েছে, এক মিলিয়ন নয়। কাতার এটা আমাদের দিয়েছিল তাদের বিডটি কংগ্রেসে উত্থাপনের জন্য।
 
হায়াতু জানিয়েছেন, তাদের মতোই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে নিজেদের দিকে নেয়ার জন্য কাতার একই কাজ করেনি বলেই তিনি আশা করছেন। তিনি বলেন, আমরা কাতারকে এটা দেবার জন্য বলিনি, তারাই আমাদের প্রস্তাব দিয়েছে।
 

এদিকে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনরকম দুর্নীতির বিষয়টি উড়িয়ে দিয়েছেন হায়াতু। ২০০৬ সালে মরক্কোকে বিডে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করেছিল দক্ষিণ আফ্রিকা।