পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।
খালেদা জিয়া বলেন, পবিত্র এই মাসের প্রারম্ভে আমি মুসলিম উম্মাহসহ দেশবাসীর প্রতি মোবারকবাদ জানাচ্ছি।
তিনি বলেন, মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি ও সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়।
রোজা বিরত থাকার এক মহান শিক্ষা দেয় উল্লেখ করে বিবৃতিতে খালেদা জিয়া বলেন, এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।