জেলার ভাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খাকদীয়া বিলের পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানার উপ-পরিদর্শক মোঃ খলিলুর রহমান জানান, সকালে বিলের ভিতর লোকজন কাজ করতে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে ২০-২৫ আগে তাকে মারা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি ইউডি মামলা হয়েছে।