৩ মামলায় মির্জা ফখরুলের স্থায়ী জামিন


নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। অভিযোগ গঠনের পূর্ব পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের ডিভিশণ বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
 
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল চলাকালে নাশকতার ঘটনায় নগরীর পল্টন ও মতিঝিল থানায় পুলিশ এসব মামলা দায়ের করে। এই তিন মামলায় ইতপূর্বে হাইকোর্ট ফখরুলকে অন্তবর্তিকালীন জামিন ও রুল জারি করেছিলো। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট তাকে স্থায়ী জামিন দেয়।