ঢাবি ছাত্রলীগের নতুন কমিটি

সভাপতি আবিদ সাধারণ সম্পাদক প্রিন্স


ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন মোতাহার হোসেন (প্রিন্স)।

বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল এ তথ্য জানান।

 

আবিদ আল হাসান এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক ছিলেন। আবিদ আল হাসানের বাড়ি বরিশাল এবং মোতাহার হোসেনের বাড়ি বাগেরহাটে।

গত ১১ জুন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।