‘মোদি-খালেদার বৈঠক নিয়ে ৮ জুন মন্ত্রিসভায় আলোচনা হয়নি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক সম্পর্কে গত ৮ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি। এ প্রসঙ্গে কেউ কোনো কথাও বলেননি।
 
মন্ত্রিসভার ওই দিনের বৈঠকে উপস্থিত থাকা একাধিক সদস্য ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন—ভারতের প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বৈঠকে একটি প্রস্তাব এনেছিলেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পরে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হয়। যেহেতু নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের প্রসঙ্গটিই ওই বৈঠকে আসেনি, কাজেই এ নিয়ে বৈঠকে কোনো মন্ত্রীর সমালোচনা হওয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক।