কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় টেকনাফস্থ হেচারখাল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
৪২বিজিবির অধিনায়ক লেঃ করর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফস্থ হেচকাখাল এলাকায় বিজিবির একটি বিশেষ টহল টিম অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পাচারকারি পালিয়ে যায়।
তিনি আরা জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলোর মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা। ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।