খাবারের তালিকায় নিরামিষ খাবারের অভাব ও একই সঙ্গে আশেপাশের এলাকায় সম্ভাব্য বিকল্প কোন ব্যবস্থার অভাবে বিরক্ত হয়ে ভারতীয় ক্রিকেট দল বিসিবির কাছে হোটেল পরিবর্তন করার অনুরোধ করেছে। খবর ইন্ডিয়ানএক্সপ্রেসের।
বুধবার রাতে বিসিবি ভারত দলকে হোটেল পরিবর্তন স্থগিত রেখে বাকি চারদিন সোনারগাঁ হোটেলেই অবস্থান করতে উজ্জ্বীবিত করেন।
ভারতীয় দলের অনুরোধ বিসিবি ও এর মুখ্য সহযোগী অংশীদার কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জন্য উভয় সঙ্কটেরও সৃষ্টি করেছে। এ হোটেলেই দলটির ক্রিকেটাররা অবস্থান করছেন। এসব কারণ বিস্ময়কর হিসেবে সামনে এসেছে যেখানে এর আগে এ মাসেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকালে একই হোটেলে অবস্থান করেছিলেন।
ভারতীয় দলে ইসান্ত শরমা, সুরেশ রায়নাও রবিন্দ্রচরন অশীন নিরামিষ ভোজী হিসেবে পরিচিত। বস্তুত, ইসান্ত ও রাইনা অতীতেও বিদেশী সফরে একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন, যদিও দলের হোটেলে সবসময় হয় না।