বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার ছাত্রলীগের

 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ অঙ্গীকার করেন।
 
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাসানুজ্জামান তারেক, শারমিন সুলতানা লিলি, আনোয়ার হোসেন আনু প্রমুখ উপস্থিত ছিলেন।