কাল মুজাহিদের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা

মানবতাবিরোধী অপরাধের আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে তার পাঁচজন আইনজীবী দেখা করবেন। এর আগে ট্রাইব্যুনালের দেয়া রায় মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি চেয়ে জামায়াত এ নেতার আপিলের চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট ।
 
আগামীকাল শনিবার সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মশিউল আলম, কামাল উদ্দিন, নজিবুর রহমান এবং মতিউর রহমান আকন্দ মুজাহিদের সঙ্গে স্বাক্ষাত করবেন বলে জানা গেছে।
 
অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিষয়ে আমরা তার সঙ্গে স্বাক্ষাত করব। রায়ের পুরো বিষয়টি আমরা তার সঙ্গে আলোচনা করব। ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে আমরা আপিল বিভাগে কি কি যুক্তি উপস্থাপন করেছি সে বিষয়গুলো নিয়েও তার সঙ্গে কথা হবে।’