চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৬৭

চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
শুক্রবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
 
অভিযানে ১২ লিটার চোলাই মদ এবং ২০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
 
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাছান গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
 
তিনি জানান, অভিযানে লোহাগাড়া থেকে জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
এছাড়া নিয়মিত মামলায় ৬ জন এবং ৫৯ জন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।