ব্রাজিল থেকে আর গম আমদানি নয়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ব্রাজিল থেকে আর গম আমদানি করব না। এই গম দেখতেই খারাপ লাগছে।
 
শনিবার সংসদে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। 
 
খাদ্যমন্ত্রী বলেন, তবে আমদানি করা গম পচা বলে গণমাধ্যমে কথা উঠলেও তা এখনও পরীক্ষায় প্রমাণিত নয়। কেউ পরীক্ষা করে দেখছে না। আমাদের সৎ সাহস আছে বলে আমরা আবার পরীক্ষা করছি। পরীক্ষার রিপোর্ট পেলে আমরা প্রয়োজনে এই গম নষ্ট করে ফেলব।
 
চূড়ান্ত পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার আগে এই বিষয়ে আর কথা নয়।