কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। আজ শনিবার দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার রামপুর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম দুর্ঘটনা কবলিত পিকআপভ্যানের চালক এবং তিনি জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের জুলফু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দিকে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপভ্যানের চালক শরীফুল ইসলাম মারা যান। আহত ২ জনের নাম জানা যায়নি। বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।