ভারতের বিপক্ষে একদিনের সিরিজে প্রথম খেলায় জয়ের পেছনে ‘গভীর ষড়যন্ত্র’ দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সরফরাজ নওয়াজ।
শুক্রবার পাকিস্তানের ‘দুনিয়া নিউজ’ টেলিভিশনের ‘ইয়ে হ্যায় ক্রিকেট দিওয়াঙ্গি’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারত ইচ্ছা করেই বাংলাদেশের কাছে হেরেছে। যাতে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না পারে। কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। এই জয়ের পেছনে সেই সফরেরও ভূমিকা রয়েছে।’
ঐ ম্যাচে ভারতকে ৭৯ রানের ব্যবধানে হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে টাইগাররা। ফলশ্রুতিতে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাটাও এক প্রকার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অন্যদিকে পাকিস্তানের জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাটা আরো কঠিন হয়ে পড়েছে।