নাগরিক হত্যার হুমকির ঘটনায় বিশিষ্টজনদের উদ্বেগ

 
দেশের বিভিন্ন পেশার নাগরিকদের হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশিষ্টজনরা।
 
শনিবার সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে দাবি জানানো হয়- আনসারউল্লাহ বাংলাটিমের নামে তিন দফায় হত্যার হুমকি দিয়ে সাম্প্রতিক চিঠি প্রেরণের ঘটনা বিস্মকয় ও অগ্রহণযোগ্য। একইসাথে হত্যার হুমকি ও চিঠি প্রেরণের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
 
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ড. আনিসুজ্জামান, সুলতানা কামাল, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ শামসুল হক, অজয় রায়, ডা. সারওয়ার আলী, লে. জে. (অব.) কে এম শফিউল্লাহ, অধ্যাপক অজয় রায়, বিচারপতি এবাদুল হক, অধ্যাপক ড. হায়াত্ মামুদ, জিয়াউদ্দিন তারেক আলী, আবেদ খান, শামসুজ্জামান খান, অধ্যাপক এম এম আকাশ, আয়শা খানম, আবুল মোমেন, অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।
 
বিবৃতিতে বলা হয়, যারা একের পর এক হত্যার হুমকি দিয়ে চলছে তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনে আওতায় নিয়ে আসতে হবে। যাদেরকে হুমকি দেয়া হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।