চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি) নিয়ে চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রাম ১৪ দল নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না।’ অবিলম্বে চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।’
এক যুক্ত বিবৃতিতে শনিবার ১৪ দলের পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ন্যাপ সাধারণ সম্পাদক আলী আহমেদ নাজির, মহানগর জাসদ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, গণতন্ত্রী পার্টির নেতা তাজুর মল্লুক, সাম্যবাদী দলের জেলা সম্পাদক অমূল্য বড়ুয়া অবিলম্বে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নিয়ে ‘চট্টগ্রাম বিদ্বেষী’ কুচক্রী মহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।