‘ইঁদুরের পেটে সোয়া ৭’শ কোটি টাকার ফসল’

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, ইঁদুরের মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে মোট ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে।
 
তিনি রবিবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, প্রতি টন ধানের মূল্য ১৮ হাজার ৫শ’ টাকা, প্রতি টন চালের মূল্য ৩২ হাজার টাকা এবং প্রতি টন গমের মূল্য ২৮ হাজার টাকা।
 
কৃষিমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ইঁদুর কর্তৃক ধান ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মে. টন। যার বর্তমান বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা।
IMG0
মতিয়া চৌধুরী আরও বলেন, চালের ক্ষতির পরিমাণ প্রায় ৬২ হাজার ৭৬৪ মে. টন। যার বর্তমান বাজার মূল্য ২শ’ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা এবং গম ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ২৯ হাজার ৬৬০ মে. টন। যার বর্তমান বাজার মূল্য ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।