রাজধানী থেকে অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার

ঢাকার কুড়িল থেকে অপহৃত এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব। তিন বছরের সানিকে গত ১৭ জুন অপহরণ করা হয় বলে র‌্যাব-১ জানিয়েছে।
 
রবিবার দুপুরে ওই শিশুকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
 
র‌্যাব-১ জানায়, কুড়িল থেকে অপহৃত সানিকে কুমিল্লায় উদ্ধার করা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুর ২টায় এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।