রাজনীতিবিদদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার রবিবার

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রবিবার রাজনীতিবিদদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
 
এ ইফতার আয়োজনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরই মধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।