বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম মনিরুজ্জামান আল মাসউদ ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯০ বস্তা মেয়াদ উত্তীর্ণ পঁচা খেজুর ও চেরিফল জব্দ করে নদীর পানিতে ফেলে দিয়েছেন। এসময় মজুতদারদের ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার বিকেলে পরিচালিত অভিযানে মেয়াদ উত্তীর্ণ পঁচা খেজুর ও চেরিফল মজুতের দায়ে সোহাগ ফল ভান্ডারের ৭ হাজার টাকা, মিজানুর ফল ভান্ডারের ৭ হাজার টাকা এবং জহুরুল ফল ভান্ডারের ৮ হাজার টাকা জরিমানা করা হয়।