ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় সুজন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার ব্রাহ্মনকান্দা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামের জামাল সরদারের ছেলে এবং স্থানীয় দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মনকান্দা বাজার এলাকায় রবিবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান সুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।