রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
জেলার রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত ও  অন্ততঃ ২০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে বগুড়ামুখি একটি মাইক্রোবাসের ধাক্কায় পথচারী ইউনুস আলী আকন্দ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হন।  ইউনুস আলী চান্দাইকোনা গ্রামের মৃত খুদু আকন্দের ছেলে।
 
অপরদিকে একইদিন বেলা ২টার দিকে একই মহাসড়কে বগুড়াগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার ভূইয়াগাতী ব্রিজ সংলগ্ন মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের উপর আঁছড়ে পড়লে ট্রাকের চালকসহ বাসের অন্ততঃ ২০ যাত্রী গুরুতর আহত হন। আহতদের বগুড়া শজিমেক হাসপাতাল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে সংশি­ষ্ট থানায় মামলা হয়েছে।