অতিরিক্ত আইজিপির পিএ আইয়ুবকে অব্যাহতি

 
 
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ থেকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আইয়ুব আলীকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  সমপ্রতি কমিশন তার বিরুদ্ধে জমাপড়া অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে।
 
দুদক সূত্র জানায়—চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের পিএ মো. আইয়ুব আলীর বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অবৈধভাবে নিয়োগপ্রাপ্তি, অর্থপাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দুদক মো. আইয়ুব আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে এর সপক্ষে কোনো তথ্য-প্রমাণ পায়নি বলে অভিযোগটি নথিভুক্তি করেছে।
দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন এ অভিযোগ অনুসন্ধান করছেন।