সেনবাগে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

 
 
 
চাচাতো ভাইকে বাঁচাতে গেলে নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে মো. নিজাম উদ্দিন (২৮) নামের এক ওয়ার্কসপ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সোয়া ১১টার দিকে বাজারের হ্যাপি সুপার মার্কেটের সামনে। নিজাম উদ্দিন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ওই মার্কেটের প্রিয়া মেটাল ওয়ার্কশপের মালিক।
 
সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল জানান—খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।