কোপায় শেষ আটে ব্রাজিল

অবশেষে সব জল্পনা-কল্পনা দূর করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠল ব্রাজিল। ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এটি ছিল গ্রুপের শেষ ম্যাচ। 
 
চিলির রাজধানী সান্তিয়াগোয় বাংলাদেশ সময় সোমবার ভোরের ম্যাচটি জিতে নেয় ব্রাজিল। নেইমার না থাকলেও ব্রাজিলকে আটকাতে পারেনি ভেনেজুয়েলা।
 
বিজয়ীদের পক্ষে একটি করে গোল করেন চিয়াগো সিলভা ও রবের্তো ফিরমিনো। ভেনেজুয়েলার একমাত্র গোলটি করেন নিকোলাস ফেদোর।
IMG0
 
এই জয়ে 'সি' গ্রুপের সেরা ব্রাজিলের পয়েন্ট হলো ৬। রানার্সআপ পেরুর পয়েন্ট ৪।