গুলশান লেকে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

রাজধানীর শাহাজাদপুর এলাকার গুলশান লেকের অংশ বিশেষ অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য রাজউক পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জেএম দেব চোধুরীর ডিভিশন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই নিদের্শ দেন।
 
হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মঞ্জিল মোরশেদ রিট দায়ের করেন।
 
জলাধার সংরক্ষণ আইনের ৮ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার ও শাহাজাদপুর থানার ওসিকে এই নির্দেশ দেয়া হয়। এবং এই সংক্রান্ত আদেশ প্রতিপালন করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।