ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়িয়ে ‘মোবাইল কোর্ট (সংশোধন)-২০১৫’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধিত আইনে দোষ স্বীকার না করলেও চাক্ষুষ প্রমাণ ও পারিপার্শ্বিক অবস্থা বিচার-বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত দোষীদের শাস্তি দিতে পারবে।
তিনি বলেন, ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা এই আইনের খসড়া অনুমোদন দিয়েছে। এই আইনের ফলে মোবাইল কোর্ট আরো কার্যকরভাবে পরিচালনা করা যাবে।