মানহানির অভিযোগে দায়ের করা ব্রাহ্মণবাড়িয়ার এক মামলায় মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক একে খন্দকার ছয় মাসের আগাম জামিন পেয়েছেন। সোমবার তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নিজামুল হক ও ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে একে খন্দকারের পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী, জাহেদুল বারি ও রমজান আলী সিকদার। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মুনিরুজ্জামান।
২০১৪ সালের ১০ সেটেম্বর মুজিব বাহিনীর সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব এম এ ইসহাক ভূঁইয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ কে খন্দকারের বিরুদ্ধে ওই মানহানির মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ৯ সেপ্টেম্বর একটি জাতীয় প্রকাশিত প্রতিবেদনে একে খন্দকার তার লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইতে বলেছেন মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কিছু সদস্য যুদ্ধের সময় লুটপাট চালিয়েছেন। এতে বাদীর মানহানি হওয়ায় তিনি মামলা করেছেন।