সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর বিপদ সংকেত

 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়। খবর: বাসসের।
 
বিজ্ঞপ্তিতে উত্তর-বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।
 
রবিবারের উড়িষ্যা ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে।
 
এর প্রভাবে উত্তর-বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।