ভবিষ্যতেও আওয়ামী লীগ এদেশের জনগণের পাশে থাকবে: প্রধানমন্ত্রী


বাংলাদেশের প্রতিটি মহৎ এবং শুভ অর্জনে আওয়ামী লীগের সংগ্রামী ও ত্যাগী ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতেও আওয়ামী লীগ এদেশের জনগণের পাশে থাকবে। দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবে।

তিনি বলেন, ‘বাঙালি জাতির প্রতিটি মহৎ এবং শুভ অর্জনে আওয়ামী লীগের সংগ্রামী ও ত্যাগী ভ‚মিকা রয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আওয়ামী লীগ এদেশের জনগণের পাশে থাকবে। দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবে।’

আগামীকাল ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ প্রত্যাশা ব্যাক্ত করেন।