রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ৩


রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি টিম। সোমবার সকালে রাজধানীর উত্তরা ও গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর উত্তরা ও গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।