গুরুদাসপুরে শ্রমিকের মৃত্যু

জেলার গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় গাড়িষাপাড়ায় সোমবার ভোর ছয়টার দিকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
নিহত সালেম (৪৫) ধান চাতালে কাজ করার সময় পা পিছলে পড়ে যান। এ সময় ধান ভর্তি কয়েকটি বস্তা তার শরীরের ওপর পড়লে তার মৃত্যু হয়। সালেম গুরুদাসপুর উপজেলার মর্শিন্দা ইউনিয়নের শিকারপুর গুচ্ছগ্রামের বাসিন্দা।
 
মশিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।