বিশিষ্ট নাগরিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে সোমবার ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পুর্ব মুহূর্তে তিনি পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। খালেদা জিয়া বিকেল ৬টা ৩৫ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এসে উপস্থিত হন।
 
ইফতার মাহফিলে পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, ব্যারিস্টার রফিকুল হক, আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, নিউজটুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, মোস্তফা কামাল মজুমদার, দিনকাল পত্রিকার সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, ড. মামুন আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের  সভাপতি শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
 
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, ড. মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইসচেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, এ্যাডভোকেট আহমেদ আজম খান, এ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।